ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

গল্প ১৮ --> দ্বীনও গেল দুনিয়াও গেল 

ইবনুল কায়্যিম আল জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ বর্ণনা করেন,

"ইহা বর্ণিত হয়েছে যে, মিশরে একজন মু'মিন ব্যক্তি ছিল যে মসজিদের দেখভাল করতো এবং মুয়াজ্জিন হিসেবে কাজ করত। তার ইবাদাহ ছিল প্রশংসনীয়।

প্রতিদিনের ন্যায় আযান দেবার জন্য একদিন সে মসজিদের মিনারের উপর উঠল। সে আযান দিতে শুরু করবে এমন সময় তার চোখ মিনারের নিচে চলে গেল। সেখানে সে এক অতিব সুন্দরী মেয়েকে আবিষ্কার করলো। হেটে চলা মেয়েটির দিক থেকে সে যেন চোখ ফেরাতে পারছিলো না। সে ভুলে গেল সে কি উদ্দেশ্যে মিনারে দাঁড়িয়েছিলো। সে মিনার থেকে নেমে উক্ত মেয়েটিকে অনুসরণ করতে লাগলো।

এভাবে পথ চলতে চলতে মেয়েটি তার বাড়িতে পৌছে গেল, মেয়েটি যখন তার ঘরে প্রবেশ করবে তখন পেছন ফিরে উক্ত যুবককে দেখে চমকে উঠল এবং জিজ্ঞাসা করলো, তুমি কে আর এখানে কি চাও?

যুবকটি জবাবে বলল, তোমাকে আমার বড় প্রয়োজন।

মেয়েটি বললো, মানে!?

যুবকটি বললো, তোমার রূপ আমাকে মুগ্ধ করেছে, আমার অন্তর তোমার কাছে বন্দি হয়ে গেছে।

মেয়েটি বলল, অসামাজিকভাবে আমি তোমার এরূপ ইচ্ছায় সায় দিতে পারবো না।

একথা শুনে যুবকটি উক্ত মেয়েকে বিয়ের প্রস্তাব দিলো। জবাবে মেয়েটি বলল, দেখ! তুমি একজন মুসলিম আর আমি একজন খ্রিস্টান। আমার বাবা কখনোই এরূপ বিয়ে মেনে নেবে না।

যুবকটি তখন বলল, আমি যদি খ্রিস্টান হই তাহলে?

মেয়েটি বলল, চেষ্টা করে দেখতে পারো।

একথা শুনে যুবকটি ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, সে খ্রিস্টানদের বিধি-বিধান পালন করতে থাকল এবং মেয়েটির পরিবারের সাথে থাকার সুযোগ পেলো। মেয়েটির বাবা যুবকটির প্রতি সন্তুষ্ট হয়ে তাদের বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ের দিন যুবকটিকে কোন এক কাজের জন্য ঘরের ছাদে উঠতে হয়। তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং মারাত্মক আঘাতের দরুণ মৃত্যুবরণ করে। যে মেয়ের জন্য সে ইসলাম ত্যাগ করল, তার সাথে এতদিনের আকাংক্ষিত মুহূর্ত উপভোগ করার পূর্বেই সে মারা গেল।

[আদ দাওয়াদ্ দাওয়া]





MMM-7.13
site search by freefind advanced

© 2015 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.