ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ১৩ --> রোজার প্রকারভেদ 

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

হাদিস ও কুরআনের আলোকে আলেমরা নানা রকম রোজাকে নানা শ্রেণীতে ভাগ করেন । নিচে তার সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হল ।

  1. ফরজ 
  2. ওয়াজিব
  3. সুন্নত 
  4. মুস্তাহাব
  5. মাকরুহ 
  6. হারাম

১.ফরজ রোজা 
পবিত্র রমজানের এক মাস রোজা হচ্ছে ফরজ রোজা।

২. ওয়াজিব রোজা
  1. মানতের রোজা, 
  2. নফল রোজার কাজা, 
  3. যা শুরু করার পর ফাসিদ (ভঙ্গ) হয়ে গিয়েছিল, বিভিন্ন কাফফারার রোজা।

৩. সুন্নত/নফল রোজা
  1. পবিত্র আশুরা মিনাল মুহররম (১০ মহররম) উপলক্ষে দুটি রোজা রাখা। অর্থাৎ ৯-১০ অথবা ১০-১১ তারিখে রোজা রাখা। 
  2. প্রতি মাসে তিনটি রোজা রাখা।  
  3. শাবান মাসে বেশী রোজা রাখা। 
  4. শাওয়াল মাসের ৬টি রোজা। 
  5. জিলহজ মাসের ১-৯ তারিখ পর্যন্ত ৯টি রোজা।
  6. প্রতি আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখা। 
  7. প্রতি সপ্তাহের ইয়াওমুল ইসনাইনিল আজিম তথা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা।
  8. যে পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ সে পাঁচ দিন ব্যতীত অন্য যে কোনো দিন রোজা রাখা।
  9. দাউদি রোজা অর্থাৎ প্রতি একদিন পরপর রোজা রাখা 
  10. অবিবাহিত যুবকদের রোজা । যারা বিয়ে করতে পারছে না এবং পাপ হতে বাঁচার জন্য রোজা রাখছে ।

৪. মাকরুহ রোজা
  1. ইয়াওমুস সক অর্থাৎ চাঁদের ৩০ তারিখ দিনে রোজা রাখা সাধারণভাবে মাকরুহ।
  2. এছাড়া আশুরা উপলক্ষে একদিন রোজা রাখা।
  3. শুধু জুম্মাবার রোজা রাখা
  4. শুধু শনিবার রোজা রাখা
  5. সন্দেহের দিন রোজা রাখা

৫. হারাম রোজা
  1. পবিত্র ঈদুল ফিতরের দিন। 
  2. পবিত্র ঈদুল আজহার দিন। 
  3. ঈদুল আজহার দিনের পরবর্তী তিন দিন (১১, ১২, ১৩ জিলহজ তারিখে) রোজা রাখা হারাম।
  4. প্রতিদিন রোজা রাখা
  5. সাওমে বিসাল বা সেহরি-ইফতার না করে টানা রোজা রাখা
  6. স্বামীর অনুমতি ব্যতীত তার উপস্থিতিতে স্ত্রীর নফল রোজা রাখা


STA-6.28
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.