ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৯১ --> সামাজিক যোগাযোগের সাইটে ছবি আপলোড কি জায়েজ ? যদি হিজাবী ছবি হয় তবে ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

প্রথমে একটি প্রশ্ন যে নিজের ছবি profile picture হিসেবে ব্যবহার করা যাবে কিনা ? ( নারী/পুরুষ উভয়ের জন্য)

উত্তর হল , profile picture হিসেবে নিজের ছবি ব্যবহার জায়েজ নেই । 
( ফতোয়ায়ে রহিমিয়া , ভলি ১০ পৃ ১৪৬ , ইশা'আত ; ফতোয়ায়ে মাহমুদিয়া , ভলি ১৯ পৃ ৪৭০ , ফারুকিয়া )

তবে এমনি যেকোন সাধারণ ছবি ব্যবহার করা যাবে । আর ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জন্য ছবি মোটেও গুরুত্বপূর্ণ নয় ।

আর সাধারণ ছবি পোস্ট করার ব্যাপারে আলেমদের মতামত হল ছবি পোস্ট করা অবশ্যই বর্জনীয় ।

১. অনেক ক্ষেত্রে ছবি দ্বারা কোন কাজে গর্ব - অহংকার প্রকাশ পায় ।

২. গায়ের মাহরামদের নিকট সৌন্দর্য/ আভিজাত্য ফুটে ওঠে । যা নানা বিদ ফিতনার দিকে নিয়ে যায় ।

৩. অনেক ক্ষেত্রে দেখা যায় একজনের ভাল ছবি দুষ্ট লোকের হাত দ্বারা ফটোশপড হয়ে কোন খারাপ ছবিতে পরিণত হয় । যা চরম পরিণতির দিকে ধেয়ে নিতে পারে ।


আর অপ্রয়োজনে ছবির তোলার পক্ষেই আলেমদের মত নেই । এই ছবির উপরেও আঁকা ছবির সমস্ত নিয়ম আরোপিত হবে । আলেমরা কেবল আইডি কার্ড, পাসপোর্ট , সিকিউরিটি ইত্যাদি অতি জরুরি কাজের জন্য ছবির সীমিত ব্যবহার অনুমতি দেন ।


আর যদি কোন বোন নিকাব পরে ছবি তুলে তা পোস্ট করেন তবে সেই ছবি দেওয়া না দেওয়ায় ত কোন পার্থক্য নাই । আর পুরো শরীর ঢেকে ছুবি মুখ খোলা ছবিও অনুমোদন যোগ্য নয় । কারণ একজন নারীর সৌন্দর্য্যের কেন্দ্রবিন্দু হচ্ছে তার মুখমণ্ডল । 


এবং Clark, Schofield Lynn লিখিত The Parent App: Understanding Families in the Digital Age. (Oxford University Press, 2013), বইয়ের 108-109 পৃষ্ঠায় একটি ঘটনা পাওয়া যায় । যেখানে এক ১৭ বছর বয়সী হিজাবী তরুণী ও তার বোনের ছবি তার পেজ হতে নিয়ে নগ্নদেহে সংযোজন করে তা দিয়ে তাদের অপমানিত করা হয়েছে ।


সুতরাং সার্বিক দিক বিবেচনা করে আলেমদের মতামত হল ছবি পোস্ট করার বিপক্ষে । 
এবং এটাই তাকওয়ার মাপকাঠিতে অধিক উন্নীত ।

সূত্র:
Islam QA

Ask Imam

Question on Social Networking


STA-58.98
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.