ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৪ --> সুন্নতে মুয়াক্কাদা বলে কি কোন নামাজ আছে? যেমন বলা হয় মাগরিবের ২ রাকাত এর ক্ষেত্রে? 

উত্তরঃ
অবশ্যই সুন্নতে মুয়াক্কাদাহ আছে। ফজরের ফরজের আগে ২ রাকাত, যোহরের ফরজের আগে ৪ আর পরে ২ রাকাত, মাগরিবের ফরজের পরে ২ রাকাত আর ঈশার ফরজের পরে ২ রাকাত সুন্নতে মুয়াক্কাদাহ নামাজ আছে।

সুন্নতে মুয়াক্কাদাহ নামাজ মুহাম্মাদ (স) সব সময় আদায় করতেন আর তাই আমাদেরও আদায় করা উচিত।

তবে, মাগরিবের কোন ২ রাকাতের কথা আপনি বলছেন সেটা পরিস্কার না। আগের ২ নাকি পরের ২ রাকাত?

পরের ২ রাকাত তো পড়তেই হবে। কিন্তু আগের ২ রাকাত নিয়ে দ্বিমত আছে। মাগরিবের আগের দু রাকাতকে নফলও বলা হয়।

# আব্দুল্লাহ ইবনে মুকাফফাল (রা) বলেন, রাসুল (স) বলেন, 'মাগ্রিবের আগে ২ রাকাত নামাজ পড়।' তিনি এটা তিনবার বললেন। তৃতীয়বার বললেন, 'যার ইচ্ছা হয় সে পড়বে।' তিনি এই ভয়ে এই কথা বলেছিলেন যে লোকে এটাকে সুন্নত বানিয়ে ফেলবে। (মিশকাত শরীফ)

মুসলিম শরিফে বলা হয়েছে নবী (স) এ নামাজ পড়তেন না।
আবু দাউদ শরিফে ইবনে উমার (রা) বলেন, তিনি কোনদিন রাসুলের জীবদ্দশায় এ নামাজ কাউকে পড়তে দেখেন নি। আবু বকর আর উমার (রা) এই নামাজ কখনও আদায় করেন নি বলে বর্ণনা আছে।

এমনকি, হানাফি মাজহাবে এ নামাজ মাকরুহ পর্যন্ত বলা হয়েছে। তবে, যদি অনাকাঙ্ক্ষিতভাবে জামাত দেরিতে শুরু হয়, তবে মাগরিবের ফরজের আগে কেউ এ নামাজ আদায় করতে পারে।

আশা করি আপনার উত্তরটা পেয়েছেন ।

সূত্র Ask Imam 

AIM-4.16
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.