ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ৩৮ --> আমরা অনেকের চরিত্র দ্বারা প্রভাবিত হই নিয়মিত ; তাদের অনুসরণ করা কি জায়েজ ?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

একজন মুসলিমের জন্য সর্ব প্রথম অনুসরণীয় আদর্শ হলে রাসূলুল্লাহ (সা ) । এরপর হচ্ছেন সাহাবীরা । তার পর দ্বীনের বড় বড় আলেমগণ । তারপর আসবে আপনার আশপাশের সেই সব মুসলিম ভাই যারা সম্পূর্ণ রুপে ইসলাম পালন করে । 

আপনার জন্য কখনোই জায়েজ নয় এমন কারো অনুসরণ করা যে কাফির অথবা ইসলামের সব হুকুম-আহকাম ঠিক মত পালন করে না । হাদিসে আমরা পাই-
# “হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-উনার থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল বা সাদৃশ্য রাখবে তার হাশর তাদের সাথেই হবে।” (আহমদ, আবূ দাউদ)

তাই কোনো মুসলমানের জন্য কস্মিনকালেও কোনো কাফির, মুশরিক, ইহুদী-নাছারা, মজুসী, হিন্দু-বৌদ্ধ তথা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, সাংবাদিক, নায়ক-নায়িকা, খেলোয়ার সে যে কেউ হোক না কেন, তাকে অনুসরণ-অনুকরণ করা জায়িয হবে না, বরং তা সম্পূর্ণরূপেই হারাম ও জাহান্নামী হওয়ার কারণ।

আশা করি উত্তরটা পেয়েছেন ।

STA-22.62
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.