ASK ISLAM BANGLA
  • Home
  • রচনাবলী
  • সাধারণ প্রশ্ন-উত্তর
  • ইসলামি সাধারণ জ্ঞান
  • ইসলাম বিরোধী প্রশ্নের জবাব
  • ইসলামের সেই কাহিনীগুলো
  • সাহাবীদের কাহিনী
  • গল্পে গল্পে শিখী
  • ROAD TO PEACE
  • Forum

প্রশ্ন ১১৩ --> টাখনুর উপর কাপড় কি শুধু নামাযের সময়?

উত্তর :

যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

অনেক সময় দেখা যায় জামাত শুরু হওয়ার আগে মুসল্লীদের কেউ কেউ নিজেদের পাজামা, প্যান্ট ইত্যাদি টাখনু গিরার উপর তুলে নিচ্ছেন বা ইমাম সাহেব বলে দিচ্ছেন, কাপড় টাখনুর উপর তুলে নিন। এতে মনে হয় যেন শুধু নামাযের সময়ই কাপড় টাখনুর উপর তুলতে হবে; এ বিষয়টি শুধু নামাযের সাথে সম্পৃক্ত, আসলে বিষয়টি এমন নয়।

নামাযের ভিতরে-বাইরে সর্বাবস্থায় কাপড় টাখনুর নিচে পরা কবীরা গুনাহ। এ বিষয়ে হাদীস শরীফে কঠোর হুশিয়ারি উচ্চারিত হয়েছে।

# ‘সা‘ঈদ ইবনে ‘উফায়র (র).................‘আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ এক ব্যক্তি তার পায়ের লুঙ্গি গোড়ালির নীচে ঝুলিয়ে পথ চলছিল। এমন সময় তাকে মাটির নীচে দ্বসিয়ে দেওয়া হয়। কিয়ামত পর্যমত্ম সে মাটির নীচে দ্বসে যেতে থাকবে। (সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৭২ :: হাদিস ৬৮০)

# আহমাদ ইবনে ইউনুস (র).................সালিম তাঁর পিতা (রা) থেকে বর্ণণা করেন যে, নবী (সা) বলেছেনঃ যে ব্যক্তি অহংকারের সাথে নিজের পোশাক ঝুলিয়ে চলবে, আল্লাহ তার প্রতি (রহমতের) দৃষ্টি দিবেন না কিয়ামতের দিন। তখন আবূ বকর (রা) বললেনঃ ইয়া রাসূলুল্লাহ! আমার লুঙ্গির এক পাশ ঝুলে থাকে, যদি আমি তাতে গিরা না দেই। নবী (সা) বললেনঃ তুমি তাদের অমত্মর্ভুক্ত নও, যারা অহংকার করে এরূপ করে। (সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৭২ :: হাদিস ৬৭৫)

সুতরাং এ বিষয়ে নিজেও সতর্ক থাকা এবং অন্যদেরও সঠিক বিষয়টি বুঝিয়ে দেয়া জরুরী।


STA-78.121
site search by freefind advanced

© 2013 by Ask Islam Bangla.
Powered by Create your own unique website with customizable templates.